সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পড়তে-লিখতে জানেন না, তবু ৭১ বছর বয়সে হাফেজা হলেন মিসরীয় নারী জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

জ্বালানি ডিপোতে শক্তিশালী বিস্ফোরণে নগোরনো-কারাবাখে নিহত ২০, আহত ৩০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

নাগোরনো কারাবাখে একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ২০ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন।

গতককাল সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আঞ্চলিক রাজধানী স্টেপানাকার্টের একটি জ্বালানি স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণ হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে অঞ্চলটিতে সামরিক অভিযান শুরু করে আজারবাইজানের সেনাবাহিনী। মাত্র ২৫ ঘণ্টার অভিযানে বিচ্ছিন্ন অঞ্চলটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সমর্থ হয় আজেরি বাহিনী। এর পর হাজার হাজার আর্মেনিয়ান জাতিগোষ্ঠীর নারী-পুরুষ এলাকাটি থেকে পালাতে শুরু করে।

স্থানীয় আর্মেনিয়ান কর্তৃপক্ষ বলেছে, এই ঘটনায় ২৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে অনেকের অবস্থা ‘গুরুতর’।

খবর অনুসারে, জ্বালানি ডিপোতে বহু মানুষ জ্বালানি নিতে লাইন দাঁড়িয়েছিল। তাদেরকে জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রায় ১০ মাস যাবত আজেরি সেনাদের অবরোধের কারণে সেখানে খাদ্য এবং পানি ও জ্বালানির ঘাটতি দেখা যায়।

সূত্র: গার্ডিয়ান

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ