সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার অনেকটাই কাছে তার দেশ। পারস্য উপসাগরীয় অঞ্চলের অনেক দেশই সৌদির পথেই হাঁটছে।
ফক্স নিউজকে ক্রাউন প্রিন্স বলেন, 'প্রতিদিনই আমরা আরো কাছাকাছি চলে আসছি।'
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে ব্যাপক চেষ্টা চালাচ্ছে। মার্কিন কর্মকর্তারা একান্ত আলোচনায় বলে থাকেন যে ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের পুনঃনির্বাচনের ক্ষেত্রে ইসরাইল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করা গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে।