ফ্রান্সের সরকারি স্কুলে ‘বোরকা’ নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে অস্ট্রিয়ার মুসলিম নারীরা। রাজধানী ভিয়েনায় অবস্থিত ফরাসি দূতাবাসের সামনে তারা এ মানববন্ধের আয়োজন করে। খবর আনাদোলু এজেন্সির।
শনিবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ মানববন্ধনে তারা ‘বোরকা আমাদের পরিচয় ও আমাদের অধিকার’ এবং ‘আমার পোশাক আমার পছন্দ’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায়। এ সময় তারা স্কুলে বোরকা নিষিদ্ধ করে নারীদের বিরুদ্ধে ফ্রান্সের অন্যায্য হস্তক্ষেপের নিন্দা জানিয়ে স্লোগান দেয়।
প্রতিবাদে অংশ নেওয়া সোশ্যাল কন্টেন্ট নির্ম
