সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

নির্বাচনে অংশ নিতে ইমরানের দলের বাধা নেই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই, দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেছেন । এ মন্তব্য করেছেন সোমবার দেশটির এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ।খবর ডনের

 পাকিস্তানজুড়ে গত ৯ মে বিক্ষোভ ও ভাঙচুরের নেপথ্যে ইমরান খান ও তার দল পিটিআইয়ের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে। কাকার এ নিয়ে বলেন, ‘দুর্বৃত্তরা’ সেদিন ভাঙচুর চালিয়েছিল। জড়িতদের খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মুখপাত্র ও তথ্যমন্ত্রী মুর্তজা অপর এক সাক্ষাৎকারে তত্ত্বাবধায়ক সরকারের সোলাঙ্গি বলেন, তত্ত্বাবধায়ক সরকার দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। পিটিআই নিবন্ধিত একটি রাজনৈতিক দল, তাই নির্বাচনে অংশ নিতে বাধা নেই তাদের।

মুর্তজা সোলাঙ্গি আরও বলেন, সুষ্ঠু ও অবাধ, নিরপেক্ষ নির্বাচন আয়োজন এই সরকারের অগ্রাধিকার। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আর এম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ