সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

সিয়েরা লিওন নির্বাচন নিয়ে মার্কিন ভিসানীতি ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বৃহস্পতিবার এই নতুন ভিসানীতি ঘোষণা করে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, সিয়েরা লিওনসহ সারা বিশ্বে গণতন্ত্রকে সহায়তা ও এগিয়ে নিয়ে যেতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৩ সালের জুনে সিয়েরা লিওনের নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল করার দায়ে অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় দেশটির জন্য একটি নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করছি। সূত্র: রেডিও টুডে

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে ২০২৩ সালের নির্বাচনসহ গণতন্ত্র অক্ষুণ্ন রাখতে নতুন ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। 
 
চলতি বছরের জুনে সিয়েরা লিওনের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৫৬ দশমিক ১৭ শতাংশ ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জুলিয়াস মাদা বায়ো। যদিও প্রধান বিরোধী দল নির্বাচনের এ ফলাফল প্রত্যাখ্যান করেছে।

নতুন এই নীতির আওতায় নির্বাচন প্রক্রিয়ায় কারচুপিসহ সিয়েরা লিওনে গণতন্ত্র দুর্বল করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের জন্য ভিসা বিধিনিষেধ দেওয়া হবে। এ ক্ষেত্রে হুমকি বা সহিংসতার মাধ্যমে ভোটার, নির্বাচন পর্যবেক্ষক বা সুশীল সমাজের সংগঠনকে ভয় দেখানো সিয়েরা লিওন সম্পর্কিত মানবাধিকারের অপব্যবহার বা লঙ্ঘন।

এ ধরনের ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই বিধিনিষেধের অধীন হতে পারে। যে ব্যক্তিরা সিয়েরা লিওনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে ২০২৩ সালের নির্বাচনের নেতৃত্বে আসবে, তারা এই নীতির অধীনে মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ