নিজস্ব প্রতিবেদক-
ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর, সিলেটের ৭০ বছর পদার্পণ উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে ‘৭ম পাগড়ি প্রদান’ ও ‘১০ সালা দস্তারবন্দি’ সম্মেলন। আগামী ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় জামিয়া ময়দানে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে দেশ-বিদেশের বরেণ্য উলামা মাশায়েখ ও ইসলামিক স্কলারগণ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। জামিয়ার মুহতামিম মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী এবং এলাকাবাসীর পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের এই অনুষ্ঠানে দাওয়াত জানানো হয়েছে।
অনুষ্ঠানকে সামনে রেখে সংশ্লিষ্ট প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।
বিগত ১০ বছরের (৬০ থেকে ৬৯তম ব্যাচ) হিফজুল কুরআন ও তাকমিল ফিল হাদিস সমাপনকারী এবং তখাসুস ফিল ফিকহি ওয়াল ইফতার যেকোনো বছরের সমাপনকারী শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন।
আগ্রহী শিক্ষার্থীরা গুগল ফর্মের (https://forms.gle/vzorRJ3EdMZ96yeS7 ) মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
নিবন্ধনের শেষ তারিখ আগামী ৩১ আগস্ট ২০২৬, সোমবার।
সংশ্লিষ্টদের অতি দ্রুত নির্দিষ্ট লিংকের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।

docs.google.com
forms.gle
আওয়ার ইসলাম/জেডএম
