চব্বিশের জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ধর্মীয় আয়োজন।
মঙ্গলবার (৫ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শহীদি মসজিদ চত্বরে আয়োজন করা হয় ‘স্কুল শিক্ষার্থীদের গণ-কুরআন খতম’। এই আয়োজনে অংশ নেয় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্কুলে অধ্যয়নরত তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থী। পুরো আয়োজনটি পরিচালনা করে আফতার স্কুল মাক্তাব বাংলাদেশ, আর সহযোগিতায় ছিল তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জ।
প্রথমবারের মতো আয়োজিত এই ব্যতিক্রম ধর্মী কর্মসূচিতে দারুল আরকাম ইনস্টিটিউটের কিশোরগঞ্জ অঞ্চলের বিভিন্ন শাখার স্কুলপড়ুয়া শিক্ষার্থী
