বন্যায় আলেম সমাজের অবদান চিরস্বরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো দয়া বা অনুগ্রহ নয় বরং আমাদের ঈমানী ও মানবিক দায়িত্ব। ইসলাম সহমর্মিতা ও মানবতার কল্যাণের ধর্ম। ইসলামের আদর্শই হচ্ছে একে অপরের সহযোগিতা করা, একজন আরেকজনের পাশে দাড়ানো। ইসলামের এই সুমহান শিক্ষার চেতনার আলোকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাড়িয়ে ইসলামী নেতৃবৃন্দ, আলেম, ছাত্র ও যুব সমাজ যে অবিস্মরণীয় অবদান রেখে চলছে তা চিরস্বরণীয় হয়ে থাকবে।
আজ মঙ্গলবার ( ২৭ আগস্ট) সকালে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দক্ষিণ শ্যামপুর, উত্তর শ্যামপুর, পীর যাত্রাপুর, জগতপুর ও সাদকপুর বন্যায় প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।