শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছে এক শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৭ শিশু। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ সময়ে সবচেয়ে বেশি- ৫ শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে মোট ২১৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৩টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর রোববার তাদের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা) হামের উপসর্গে ঢাকা বিভাগে ৫ শিশু, সিলেট বিভাগে ১ শিশু এবং রাজশাহী বিভাগে ১ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩২ হাজার ২৮ শিশুর। এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৪৩৪ শিশু। তবে এসব শিশুর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৭ হাজার ৯৫৫ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৬০৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ