শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

শুক্রবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুশিউল মুনির বলেন, মৃত দুই শিশুর মধ্যে সাদিয়া (২) বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজিব হোসেনের মেয়ে এবং রাকিব (৯ মাস) বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

তিনি আরও বলেন, গত ৮ এপ্রিল দুপুরে হামের উপসর্গ নিয়ে ওই দুই শিশু হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার সকালে এক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

পরিচালক বলেন, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন রোগী ভর্তি হয়েছে এবং একই সময়ে ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ