শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

মাওলানা ইনআমুল হাসান ফারুকীর পাশে দাঁড়াচ্ছে ‘আমরা বিএনপি পরিবার’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তার পক্ষ থেকে দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করা হয়েছে। এই আহ্বানে সাড়া দিয়ে তার পাশে দাঁড়াচ্ছে ‘আমরা বিএনপি পরিবার’। 

সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’'-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের নির্দেশনায়—ক্যানসারে আক্রান্ত হেফাজতে ইসলাম নেতা ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকীর সাথে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে আরও উপস্থিত থাকবেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিবসহ অন্যান্য সদস্যরা। 
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা তিনটায় জামিয়া মাদানিয়া বারিধারা, নতুন বাজার, ঢাকায় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ