বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

ক্যানসার হাসপাতালে কোটি টাকা অনুদান দিলো জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মহাখালী জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে এক কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১ সেপ্টেম্বর) জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জামায়াতের পক্ষে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এই অনুদান হস্তান্তর করেন।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির মূল উদ্দেশ্য, সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

বনানী থানা জামায়াতের  আমির মিজানুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যান্সার হাসপাতালের পরিচালক ডা. শাহজাহান কবির।

এসময় ডা. হাসানুল বান্না, ডা. আ. সালাম, ডা. আব্দুল্লাহ ইউসুফ জামিল তিহান ও ডা. শরিফুল ইসলাম, ডা. মিনহাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আল্লাহ মানুষকে দুনিয়াতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। মূলত, জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল। আমরা মানুষকে কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করি।

সামাজিক দায়বদ্ধতা হিসেবে ক্যানসার হাসপাতালে আমাদের সামান্য অনুদান জনগণের কল্যাণে আসবে বলে বিশ্বাস করি। আমরা এমন একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ