বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মাঝে মাঝে পায়ের পেশিতে টান পড়ে কেন?  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

অনেকেই মাঝেমধ্যে হঠাৎ করে ঘুমের মধ্যে বা বিশ্রামের সময় পায়ের পেশিতে তীব্র টান বা খিঁচ ধরার অভিজ্ঞতা অনুভব করেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় মাসল ক্র্যাম্প বা স্পাজম। বিশেষ করে পায়ের পেছনের অংশ (কাফ মাসল) বা পায়ের পাতায় এ সমস্যা বেশি দেখা যায়।

কেন এই টান পড়ে?

১. পানি ও লবণের ঘাটতি:  
ঘাম, ডায়রিয়া বা পর্যাপ্ত পানি না খেলে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়। এতে পেশি সংকোচনে সমস্যা হয়।

২. পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতি:  
এই খনিজগুলোর অভাবে পেশি ঠিকভাবে কাজ করতে পারে না, ফলে খিঁচ ধরে।

৩. হঠাৎ অতিরিক্ত ব্যায়াম:  
নিয়মিত ব্যায়ামের অভ্যস্ত না হয়ে হঠাৎ বেশি হাঁটা, দৌড়ানো বা ভারী কাজ করলে পেশিতে টান পড়ে।

৪. রক্ত চলাচলের সমস্যা:  
রক্ত সঞ্চালন ভালো না হলে পেশিতে অক্সিজেন কম পৌঁছে, ফলে খিঁচ ধরা শুরু হয়।

৫. গর্ভাবস্থা ও বয়স:  
গর্ভবতী নারীরা ও বয়স্করা এ সমস্যায় বেশি ভোগেন, কারণ শরীরে চাপ ও পেশি দুর্বলতা বাড়ে।

৬. নির্দিষ্ট ওষুধ:  
যেমন ডিউরেটিক, স্ট্যাটিন ইত্যাদি কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় মাসল ক্র্যাম্প হতে পারে।

করণীয় : পর্যাপ্ত পানি পান করুন , প্রতিদিন হালকা স্ট্রেচিং করুন, ম্যাগনেশিয়াম বা পটাশিয়ামসমৃদ্ধ খাবার খান (যেমন কলা, খেজুর, নারকেল পানি) , খিঁচ ধরা অবস্থায় আক্রান্ত জায়গা ধীরে ধীরে টেনে ধরে রাখুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন ।

পায়ের পেশিতে টান পড়া একটি অস্বস্তিকর কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অস্থায়ী ও নিরীহ সমস্যা। তবে বারবার বা দীর্ঘস্থায়ী টান অনুভূত হলে এটি শরীরের ভেতরে বিদ্যমান কোনো পুষ্টিহীনতা, স্নায়বিক সমস্যা কিংবা রক্ত সঞ্চালনের জটিলতার ইঙ্গিত হতে পারে। তাই সময়মতো সঠিক জীবনযাপন, পুষ্টিকর খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি পান এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ