শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

হাসপাতালে জামায়াত আমির, আজই ওপেন হার্ট সার্জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আজ শনিবার (২ আগস্ট)। ইতোমধ্যে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের পক্ষ থেকে আমিরের সুস্থতা কামনায় দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য ও দোয়ার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তারা জানান, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় মহাসমাবেশে বক্তব্যের সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরবর্তীতে এনজিওগ্রামে তার হার্টে পাঁচ-ছয়টি ব্লকেজ ধরা পড়ে, যার মধ্যে তিনটি প্রধান ব্লকেজ ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত। চিকিৎসকরা রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকে নিরাপদ বিবেচনায় নিয়েছেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, ইউনাইটেড হাসপাতালে দেশ সেরা কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে শনিবার সকাল সাড়ে ৭টায় অপারেশন হবে। দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তের পক্ষে ডা. শফিকের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের চিকিৎসকদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।

দলীয় নেতারা জানান, অসুস্থতা সত্ত্বেও ডা. শফিকুর রহমান মানসিকভাবে দৃঢ় ও স্বাভাবিক বোধ করছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ