বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের চেয়ারম্যান ব্যাংককে চিকিৎসাধীন, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রখ্যাত আলেমে দীন, বিদগ্ধ শিক্ষাবিদ ও আদর্শ মানুষ গড়ার কারিগর, গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মানফুজুর রহমান বর্তমানে থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি ইংল্যান্ড সফরকালে তিনি হঠাৎ করে তীব্র ব্যাক পেইনে আক্রান্ত হন। পরে পরীক্ষা-নিরীক্ষায় স্পাইনজনিত জটিলতা ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাজ্য থেকে সরাসরি থাইল্যান্ডের অন্যতম বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠান Bangkok Hospital-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে ভর্তি আছেন এবং সম্ভাব্য Spine Surgery-এর প্রস্তুতি নিচ্ছেন। 

অধ্যাপক মাওলানা মানফুজুর রহমান দেশের একজন বিজ্ঞ, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে অগ্রণী ভূমিকা রেখেছেন এবং নিজ হাতে গড়ে তুলেছেন শত শত শিক্ষক ও আলেম সমাজ। তাঁর হাত ধরেই তৈরি হয়েছে বহু গুণী মানুষ, যারা আজ দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। 

এই মহান শিক্ষাবিদের সুস্থতা যেন জাতির জন্য আশীর্বাদ হয়ে ফিরে আসে—এই প্রত্যাশায় তাঁর পরিবার, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়ার আবেদন জানিয়েছেন। আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং আবারও শিক্ষা ও নেতৃত্বের ময়দানে সক্রিয়ভাবে ফিরিয়ে আনেন—এই দোয়াই তারা প্রার্থনা করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ