বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আগুনে পোড়া রোগীর চোখের যত্নে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. মো. আরমান হোসেন রনি
 
আগুনে পোড়া একটি ভয়াবহ দুর্ঘটনা। এতে শুধু ত্বক নয়, চোখও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাপ, ধোঁয়া বা রাসায়নিকের সংস্পর্শে চোখে ক্ষতের সৃষ্টি হলে অন্ধত্বের ঝুঁকি থাকে। তাই চোখের যত্ন নেওয়া খুব জরুরি।

চলুন, জেনে নিই দুর্ঘটনার পরপরই কী করবেন?

পানির ব্যবহার
সেঁক লাগার সঙ্গে সঙ্গে ১৫-২০ মিনিট ঠাণ্ডা ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখে কিছু পড়লে নিজে তোলার চেষ্টা করবেন না। চোখ ঘষা বা ঘরোয়া কিছু ব্যবহার থেকে বিরত থাকুন।

দ্রুত চিকিৎসকের কাছে যান। চোখে পোড়ার প্রভাব দেখতে না পেলেও চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিন। কর্নিয়া বা কনজাংটিভার ক্ষতি হয়েছে কি না তা নির্ণয় করে চিকিৎসা শুরু জরুরি।

চোখকে সংক্রমণ থেকে বাঁচান
ধুলা, ধোঁয়া, গ্যাস বা রাসায়নিকের সংস্পর্শ এড়িয়ে চলুন। রোগী যেন চোখে হাত না দেয়, সেটি নিশ্চিত করুন।

নিয়মিত ওষুধ ব্যবহার
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিচের ওষুধগুলো ব্যবহার করতে পারেন:

অ্যান্টিবায়োটিক ড্রপ/মলম : সংক্রমণ প্রতিরোধে

লুব্রিকেন্ট ড্রপ : শুষ্কতা ও অস্বস্তি কমাতে

স্টেরয়েড ড্রপ (প্রয়োজনে) : প্রদাহ কমাতে, তবে শুধু চিকিৎসকের পরামর্শে

ব্যথার ওষুধ : অস্বস্তি কমাতে

নিয়মিত ফলোআপ করুন
চিকিৎসকের কাছে নিয়মিত যেতে হবে চোখের উন্নতি পর্যবেক্ষণে। চোখে ছানি, ঘা বা অন্য সমস্যা হচ্ছে কি না তা পর্যবেক্ষণে রাখুন।

সানগ্লাস ও আই শিল্ড ব্যবহার
রোদ, ধোঁয়া ও ধূলিকণা থেকে চোখ রক্ষায় সানগ্লাস পরুন। রাতে ঘুমের সময় নরম আই শিল্ড ব্যবহার করলে চোখের সুরক্ষা বাড়ে।

মানসিক সহায়তা দিন
চোখে ক্ষতির ফলে রোগী মানসিকভাবে ভেঙে পড়তে পারে। ধৈর্য রাখতে সাহায্য করুন, পাশে থাকুন।

পুষ্টিকর খাবার খান
ভিটামিন এ-সমৃদ্ধ খাবার যেমন- গাজর, ডিমের কুসুম, কুমড়া। সবুজ শাকসবজি ও পর্যাপ্ত পানি দ্রুত আরোগ্যে সহায়তা করে।

চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন: জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলানগর, ঢাকা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ