বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেওবন্দের প্রধান মুফতি মাওলানা হাবিবুর রহমান খায়রাবাদী আইসিইউতে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অসংখ্য আলেমের উস্তাদ দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি মাওলানা হাবিবুর রহমান খায়রাবাদী ভীষণ অসুস্থতায় ভুগছেন। তিনি ভারতের উত্তর প্রদেশের মোজাফফরনগর হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন। 

দারুল উলুম দেওবন্দের উস্তাদ মাওলানা জাররার কাসেমী আওয়ার ইসলামকে বলেন, হজরত গতকাল সোমবার (১৪ জুলাই) প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।  

প্রখ্যাত এই আলেমের সুস্থতার জন্য সবার কাছে বিশেষ দোয়ার আবেদন করেছেন তাঁর ছাত্র ও ভক্ত-অনুরাগীরা। 

মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী দারুল উলুম দেওবন্দের ১৪তম প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৩৩ সালের ১১ আগস্ট ভারতের আজমগড়ের খায়রাবাদ শহরে জন্মগ্রহণ করেন। মোবারকপুরের মাদরাসা ইয়াহইয়া উল উলুম, দারুল উলুম মৌ এবং লখনউয়ের দারুল মুবাল্লিগীনে পড়াশোনার পর মাজাহির উলুম, সাহারানপুরে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন। পাশাপাশি তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। 

ব্যক্তিগতভাবে তিনি হুসাইন আহমদ মাদানীর কাছে সহীহ বুখারী ও সুনান আত-তিরমিজী এবং মিরাজুল হক দেওবন্দির কাছে আল মুতানাব্বির দেওয়ানের পাঠ গ্রহণ করেছেন। শিক্ষাজীবন সমাপ্তির পর তিনি মালেগাঁওয়ের মাহদে উলুমে শিক্ষকতা করার মাধ্যমে কর্মজীবনের সূচনা করেন। এরপর তিনি মোরাদাবাদের মাদরাসা হায়াতুল উলুমে যোগদান করেন। এখানে তিনি একাধারে ২৩ বছর ইসলামি আইনশাস্ত্র বিভাগের দায়িত্বে ছিলেন।

১৯৮৮ সালে তিনি দারুল উলুম দেওবন্দের শিক্ষক নিযুক্ত হন এবং অল্প সময়ে দারুল ইফতা বিভাগে পদোন্নতি পান। 
২০০৮ সালে তিনি প্রধান মুফতি নির্বাচিত হন। 

তার রচিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে: রাসূলপ্রেমের একগুচ্ছ গল্প, আপনার নামাজ ত্রুটিমুক্ত করুন, ঈমান ও ইয়াকিন, হাশিয়া ফতোয়ায়ে রশিদিয়্যা, মাসায়েলে কুরবানি, রমাদান আওর উসকে রোজ, শবে বরাত আরও কুরআন, শরাহে মুফিদুত তালিবীন, যাকাত কি আহমিয়্যাত ইত্যাদি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ