শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মাওলানা আবু তাহের রাহমানী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিশিষ্ট আলেম, লেখক ও রাজধানীর মাদরাসাতুস সুফফা আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু তাহের রাহমানী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (২৪ মে) বিকেল হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে তাঁকে রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. মাকসুমুল হকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তাঁর এনজিওগ্ৰাম সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী করণীয় ঠিক করবেন চিকিৎসকরা। 

মাওলানা আবু তাহের রাহমানীর ছোট ভাই মাওলানা জুবায়ের রাহমানী আওয়ার ইসলামকে জানান, তিনি দীর্ঘদিন ধরেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন। তাঁর হৃদযন্ত্র পুরোপুরি কাজ করে না। জুবায়ের রাহমানী তাঁর বড় ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। 

এদিকে মাদরাসাতুস সুফফাহ আল ইসলামিয়ার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রাক্তন তালিবুল ইলম, সম্মানিত অভিভাবক, শুভানুধ্যায়ী এবং মাওলানা আবু তাহের রাহমানীর ঘনিষ্ঠ সবার কাছে আন্তরিকভাবে দোয়া চাওয়া হয়েছে। 

মাওলানা আবু তাহের রাহমানী একজন খ্যাতিমান আলেম ও লেখক। তিনি আদিব হুজুর খ্যাত মাওলানা আবু তাহের মেসবাহর ঘনিষ্ঠ ছাত্র। কামরাঙ্গীরচরের মাদরাসাতুল মদিনার প্রথম দিকের উস্তাদও। 

মাওলানা আবু তাহের রাহমানীর অন্য তিন ভাইও নিজ নিজ অঙ্গনে বেশ পরিচিত। তারা হলেন মাওলানা আবু সালেহ রাহমানী, মাওলানা শিবলী রাহমানী ও মাওলানা জুবায়ের রাহমানী।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ