শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন

ওষুধ কেনার পরও কিছু করণীয় থাকে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুহাম্মদ মিজানুর রহমান

ওষুধ কেনা হয়েছে কিন্তু সেই ওষুধ ভুলভাল খেলে, ভুল সময়ে খেলে উপকারতো পাবেনই না, উপরন্তু অসুখ বেড়ে যাওয়া সহ জান নিয়েও টানাটানি হতে পারে। তাই ওষুধ ক্রয় এবং খাবার পরও কিছু দিকে বিশেষ লক্ষ রাখতে হয়।

এক. ওষুধ ব্যবহারের আগে ভালো করে ব্যবহারবিধি দেখে নিন। প্রেসক্রিপশনে ডাক্তারদের হাতের লেখা অনেক সময় সাধারণের বোধগম্য হয় না। তাই খাবার ওষুধ হলে কিভাবে খেতে বলা হয়েছে, মলম হলে কিভাবে লাগাতে হবে, ড্রপ হলে কিভাবে দিতে হবে প্রেসক্রিপশন দেখে ভালোভাবে বুঝে নিন। নিজে না বুঝলে দোকানদারের সাহায্য নিতে ভুলবেন না।

দুই. ওষুধটি যদি খাওয়ার জন্য হয় কখন খেতে হবে সেটা ভালোভাবে বুঝে নিন। খাওয়ার আগে না পরে, আগে হলে কতক্ষণ আগে পরে হলে কতক্ষণ পরে সেটাও গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়।

তিন. ওষুধ যদি দিনে একবার খেতে বলা হয় তাহলে প্রতিদিন একই সময়ে একবারই খান। দুবার হলে ১২ ঘন্টা পর পর, ৩ বার হলে ৮ ঘন্টা পরপর, ৪ বার হলে ৬ ঘন্টা পরপর একই সময়ে খেলে কাঙ্ক্ষিত ফল পাবেন।

চার. ওষুধ খেতে আমরা প্রায়শই ভুলে যাই। তাই সবসময় সচেতন এবং সতর্ক থাকতে হয়। একবার ভুলে গেলে পরের ডোজটা খেতে হয় সঠিক সময়েই।

পাঁচ. ডাক্তার যে কয়দিন ওষুধ খেতে বলেন সেই কয়দিনই খান। অনেক সময় আমরা অল্প কিছুদিন ওষুধ খেয়ে ডাক্তারের পরামর্শ ছাড়াই বন্ধ করে দিই। অসুখ কমে গেলেও ডাক্তারের পরামর্শ ছাড়া কোর্স পুরা না করে ওষুধ বন্ধ করা উচিত নয়।

ছয়. যে ওষুধ যে মাত্রায় ব্যবহার করতে বলা হয়েছে সেভাবেই করা উচিত। সেটা যেন কম বেশি না হয়। একটা হলে একটা, দুই ফোটা হলে দুই ফোটা, নিজে থেকে বুদ্ধি না খাটাই।

সাত. ওষুধ খাওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে বমি, অরুচি, মাথা ঘুরা বা অন্যকোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়া স্বাভাবিক। এক্ষেত্রে অনেক রোগী ঘাবড়ে গিয়ে ওষুধ খাওয়া বন্ধ করে দেন। এটা ঠিক নয়। প্রাথমিকভাবে কিছু উপসর্গ দেখা দিলেও ডাক্তারের পরামর্শ ছাড়া এমনটা কখনো করবেন না।

আট. ওষুধ খাওয়ার পর অসুখ কমার কোনো লক্ষণ নেই বরং বাড়ছে? দেখা দিচ্ছে জটিল কোনো উপসর্গ এ ক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

নয়. ওষুধ শুষ্কস্থানে রাখতে বলা হলে শুষ্কস্থানেই রাখুন। কিছু ওষুধ ফ্রিজে রাখতে বলা হয়, সেসব ওষুধ ফ্রিজেই রাখুন। 

দশ. ওষুধ এবং কীটনাশক কখনো পাশাপাশি রাখবেন না। আর সব ধরনের ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ