বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

ভারতে চিকিৎসা নিতে ভিসা সহজ করা হয়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগী ও তাদের স্বজনদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টার দিকে গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

ওষুধ শিল্পে ভারতের সঙ্গে নবায়ন করা চুক্তির ফলে বাংলাদেশের মানুষ কী সুবিধা পাবে এবং কম খরচে চিকিৎসাসেবা মিলবে কি না- এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য মানুষ ভারতে চিকিৎসা নিতে যায়, তাদের জন্য আমরা ভিসা সহজ করে দিয়েছি। এখন সহজেই সেখানে গিয়ে চিকিৎসা নিয়ে আসা যাবে।

সরকারপ্রধান বলেন, ওষুধ শিল্পের অনেক কাঁচামাল আমাদের ভারত থেকে আনতে হয়। কিছু কিছু ওষুধ আছে আমরা এখনো উৎপাদন করি না, করতে পারছি না। যদিও আমাদের ফার্মাসিউটিক্যালস সেক্টর অনেক উন্নত, পৃথিবীর বিভিন্ন দেশেই আমরা ওষুধ রপ্তানি করি। এরপরও কিছু কিছু ওষুধ থাকে যেগুলো আমাদের উৎপাদন হয় না, সেগুলো আমাদের আমদানি করতে হয়।

তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য মানুষ ভারতে চিকিৎসা নিতে যায়, তাদের জন্য ভিসা সহজ হয়ে যাবে। আমরা তো শুধু উন্নতির পথে এগিয়ে যাচ্ছি। এখন আমরা যত বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি, যত বেশি আমাদের ব্যবসা-বাণিজ্যের আদান-প্রদান হবে, ততই বাংলাদেশ লাভবান হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ