শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মাইগ্রেন: ব্যথা হলে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শতকরা ৬০ ভাগ মানুষ মাইগ্রেন শুরুর পূর্ববর্তী লক্ষণগুলো আঁচ করতে পারেন। যেমন: মাথার একপাশে দপদপ করে ব্যথা, বমিভাব, ঘন ঘন বমি, পাতলা পায়খানা, চোখে ঝাপসা দেখা, আলো কিংবা উচ্চ আওয়াজের প্রতি সংবেদনশীলতা। মাইগ্রেন শুরুর প্রথম পাঁচ মিনিট থেকে এক ঘণ্টা ব্যাপী স্থায়ী হয় 'অরা'। এ সময় দৃষ্টিসীমায় কালো ডট, আঁকাবাঁকা লাইন, আলোর ঝলকানি অথবা কিছুই না দেখতে পাওয়া, কথায় জড়তা, কানে টুং টাং আওয়াজ এবং শরীরে ভারী অনুভূত হয়। মাইগ্রেনজনিত মাথাব্যথা ৪ ঘণ্টা থেকে ৩ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। ব্যক্তিভেদে মাথার এই ব্যথা ধারাবাহিকভাবে মাসে দু থেকে চারবার অথবা বছরে এক থেকে দুইবার হয়।

কেন হয় 
এক গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কে সেরোটোনিন নামক নিউরোট্রান্সমিটারটি কম নিঃসৃত হলে মস্তিষ্কের রক্তনালী অস্বাভাবিকভাবে প্রসারিত হয়ে মাইগ্রেনের জন্ম দেয়। ডিপোলারাইজেশন তত্ত্ব অনুযায়ী, বৈদ্যুতিক ডিপোলারাইজেশনের তরঙ্গ মস্তিষ্কের হাইপোথ্যালামাসে (মস্তিষ্কের একটি গ্রন্থি, যা হরমোন নিঃসরণ করে) ছড়িয়ে গেলে ট্রাইজেমিনাল নার্ভটি ক্রিয়াশীল হয় এবং এতে তীব্র মাথাব্যথা দেখা দেয়।


পারিবারিক ইতিহাস লক্ষ্য করলে দেখা যায়, শতকরা ৫০-৭৫ ভাগ শিশু বংশগতভাবে মাইগ্রেনের শিকার। এ ছাড়া চকলেট,পনির, নারকেল, অ্যালকোহল, ক্যাফেইন, দুগ্ধজাতীয় খাবার, জন্মবিরতিকরণ বড়ি, অনিদ্রা, উপবাস, দুশ্চিন্তা ও মানসিক অবসাদ মাইগ্রেনের তীব্রতা বাড়িয়ে দেয়। নারীদের ক্ষেত্রে মাসিকের পূর্ববর্তী সময়ে মাইগ্রেন দেখা যায়। 

প্রকারভেদ
১. ক্লাসিক্যাল মাইগ্রেন: এ সময় মাথায় দপদপ করে ব্যথা হওয়ার পাশাপাশি দৃষ্টিসীমায় নানা রঙের আঁকাবাঁকা আলোর রেখা দেখা যায়। 
২. কমন মাইগ্রেন: এ ক্ষেত্রে এক থেকে দু'দিন তীব্র মাথাব্যথার পাশাপাশি অরুচি ও বমিভাব হয়। 
৩. হেমিপ্লেজিক মাইগ্রেন: বিশেষ এই মাইগ্রেনে মাথাব্যথা ছাড়াও শরীর বা মুখের একটি দিক সাময়িকভাবে অবশ হয়ে আসে। 
৪. ক্লাস্টার হেডেক: এ ক্ষেত্রে মাথাব্যথা একপার্শ্বিক এবং দীর্ঘদিন ধরে স্থায়ী হয়। অ্যালকোহল গ্রহণে এর তীব্রতা বাড়ে। 
৫. অফথ্যালমোলজিক মাইগ্রেন: ১০ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি দেখা যায়। অকুলোমোটর নার্ভ পালসি এ ক্ষেত্রে প্রধানতম কারণ।

চোখের সঙ্গে সম্পর্ক 
রেটিনাল মাইগ্রেনে চোখের রক্তনালী সরু হয়ে যে কোনো এক চোখে রক্তপ্রবাহ কমে যায়। ফলে আলোর ঝলকানি বা আঁকাবাঁকা আলোর রেখা দৃষ্টিসীমায় ভেসে ওঠে। এ সময় মাথাব্যথা না'ও হতে পারে। কিন্তু অন্যান্য উপসর্গ, যেমন: মাথা ঘোরা, একটি বস্তুকে দুটো বস্তু হিসেবে দেখা, এমনকি খিঁচুনিও হতে পারে। এ ছাড়া বেসিলার মাইগ্রেন সাধারণত কৈশোরে পরিলক্ষিত হয়। দু'চোখে সাময়িক অন্ধত্বের পাশাপাশি এসময় কানে শো শো আওয়াজ, মাথা ঘোরা এবং মাথাব্যথা হয়। 

কখন চিকিৎসকের কাছে যাবেন 
১. তীব্র মাথাব্যথা হলে। 
২. মাথার ব্যথা ৩ দিনের বেশি স্থায়ী হলে। 
৩. ১ ঘণ্টার বেশি সময় ধরে দৃষ্টিসীমায় আঁকাবাঁকা আলোর রেখা বা আলোর ঝলকানি দেখা গেলে। 
৪. মাথাব্যথার পাশাপাশি কথা বলার সময় জড়তা, জ্বর ও খিঁচুনি দেখা দিলে। 
৫. মুখ ও শরীরের যেকোনো দিক অবশ হয়ে গেলে। 
৬. গর্ভাবস্থায় এবং সন্তান জন্মদানের পরপর মাথাব্যথা দেখা দিলে। 

চিকিৎসা 
মাইগ্রেন একটি জটিল সমস্যা। মাইগ্রেনের চিকিৎসায় জীবনযাত্রায় পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন: 
১. অ্যালকোহল ও মাত্রাতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার পরিহার করা।  
২. ব্যক্তিবিশেষে যেসব খাবারে মাইগ্রেনের প্রতি সংবেদনশীলতা তৈরি হয় সেগুলো এড়িয়ে চলা।  
৩. সূর্যের আলোর প্রতিফলন এবং গাড়ির কাঁচের প্রতিফলন বা গ্লেয়ার থেকে রক্ষা পেতে বাইরে বেরুলে ছাতা এবং পোলারাইজড সানগ্লাস ব্যবহার করা। 
৪. পানিশূন্যতারোধে বেশি বেশি পানি এবং নির্দিষ্ট নিয়মে রুটিনমাফিক খাবার খাওয়া। 
৫. তীব্র আলো ও কোলাহল এড়িয়ে চলা। 
৬.  স্ত্রী রোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী জন্মবিরতিকরণ বড়ি গ্রহণের পরিবর্তে জন্ম নিয়ন্ত্রণের অন্যান্য পদ্ধতি অবলম্বন করা। 
৭. দুশ্চিন্তা ও মানসিক অবসাদ দূর করতে ব্যায়াম এবং ইয়োগা করা। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ