বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

শীতে গলা ব্যথা দূর করার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শীত আসি আসি করছে। সকালের বাতাসে ঠান্ডার আমেজ থাকে। তাই যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে, তাদের এই সময়ে সর্দিকাশি হতেই পারে। এ সময় খাওয়ার সময় গলায় ব্যথা, গলা খুসখুস করা, ঢোঁক গিলতে না পারার মতো লক্ষণগুলো দেখা দিতে পারে। ঠান্ডার এই সমস্যায় আমরা কম-বেশি সকলেই ভুগে থাকি। তবে  এসব রোগে ভয় পাওয়ার কিছুই নেই। একটু সতর্কতা অবলম্বন করলে আপনি এ ধরনের মৌসুমী গলাব্যথা থেকে মুক্তি পেতে পারেন।  

কেন হয় -
ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট প্রদাহের কারণে গলা ব্যথা হতে পারে। এ ছাড়া আরও নানা কারণে গলার ব্যথা হতে পারে। 

করণীয়-
১. উচ্চস্বরে কথা বলবেন না। কম কথা বলুন।
২. হালকা গরম পানির সঙ্গে লবণ মিশিয়ে গড়গড়া করলে গলা ব্যথায় আরাম পাওয়া যায়।
৩. গলাকে বিশ্রাম দিন।
৪. ভুলেও ঠান্ডা পানি পান করবেন না। 
৫. কুসুম গরম পানি পান করুন। গলা ব্যথায় চা ভালো কাজ করে। 
৬. গলা ব্যথা সারাতে প্রাকৃতিক উপাদান, যেমন: আদা, লবঙ্গ ও মধুও উপকারী। এই সময় গরম পানির সঙ্গে লেবু বা মধু মিশিয়ে খেতে পারেন। 
৭. দীর্ঘদিন গলা ব্যথার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ