বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বাঁধাকপি: জেনে নিন ৬টি স্বাস্থ্য উপকারিতা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শীতকাল আসন্ন। বাজারে এসেছে নতুন নতুন সবজি। বছরের এই সময়টাতে বাজারে দেখা যায় হরেক রকমের শাক–সবজি। এসব সবজির মধ্যে বাঁধাকপি অন্যতম। বাঁধাকপি ভিটামিন সি, ফাইবার এবং ভিটামিন কে সমৃদ্ধ সবজি। আমাদের দেশে শীতকালে ফুলকপি আর বাঁধাকপি প্রচুর পরিমাণে হয়। তাই পুষ্টির জন্য আমরা বেশি বেশি করে খেতে পারি এই সবজি।

আসুন জেনে নেই, নানা পুষ্টিগুণসমৃদ্ধ সবজি বাঁধাকপির উপকারিতা-


১. বাঁধাকপিতে থাকা ফাইবার হজমে সহায়তা করে। এর পাশাপাশি খারাপ কোলেস্টেরল কমায় এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে।

২. টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় বাঁধাকপি। এ ছাড়া হৃদপিণ্ড ভালো রাখতে সহায়তা করে বাঁধাকপি।


৩. বাঁধাকপিতে রয়েছে অ্যান্টি–অক্সিডেন্ট। যা কোষের প্রদাহ দূর করে, ফোলা কমায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাঁধাকপি।

৪. বাঁধাকপি ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকা সালফারসমৃদ্ধ উপাদান গ্লুকোসাইনোলেটস তৈরি হয়। যা ক্যানসারের বিরুদ্ধে  কাজ করে।

৫. বাঁধাকপি কোলেস্টেরল এবং উচ্চ  রক্তচাপের ঝুঁকি কমায়।

৬. বাঁধাকপিতে রয়েছে পরিমাণে খাদ্যআঁশ। যা ওজন কমাতে সহায়তা করে । শরীরে জমে থাকা চর্বি দূর করে এই সবজি। তাই যারা ওজন কমাতে চান, তারা প্রতিদিনের খাদ্যতালিকায় বাঁধাকপি রাখতে পারেন।

৭. বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি ত্বক ভালো রাখে। তাই ত্বকের সুস্থতায় বাঁদাকপি খেতে পারেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ