বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

পেয়ারা খেলে যেসব রোগ ভালো হয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাজারে কিংবা রাস্তায় হাঁটতে গেলেই দেখা মিলবে পেয়ারার। এই ফল মোটামুটি সারা বছর পাওয়া যায়। দেশীয় এই ফল দামে  কিছুটা সস্তা। পেয়ারার পুষ্টিগুণ অনেক বেশি। পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি।

আসুন জেনে নেই পেয়ারার পুষ্টিগুণের কথা-

১. পেয়ারা ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী এবং  শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পেয়ারাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও অ্যান্টি–অক্সিডেন্ট থাকে। যা শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। 


২. কাঁচা পেয়ারা ভিটামিন এ ভালো উৎস। ভিটামিন এ কর্নিয়াকে সুস্থ রাখার পাশাপাশি রাতকানা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

৩. পেয়ারা ডায়রিয়ার বিরুদ্ধে লড়তে পারে। তাই নিয়মিত পেয়ারা খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা কমে যাবে অনেকটা। পেয়ারার আছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা।

৪. ক্যানসার রোগীরা পেয়ারা খেতে পারেন। কারণ ক্যানসার প্রতিরোধেও পেয়ারা কাজ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, লাইকোপেন, ক্যানসার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে। 

৫. পেয়ারাতে থাকা পটাশিয়াম শরীরের রক্তচাপ কমাতে সাহায্য করে। এ ছাড়া শ্বাসকষ্ট, সর্দি–কাশিতে প্রতিরোধ গড়ে তোলে। 

৬. মানসিক চাপ দূর করতে  সহায়তা করে পেয়ারা। এ ছাড়া পেশি আর স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে। 

৭. পেয়ারার রস কোষ্ঠকাঠিন্য, আমাশয়সহ পেটের অসুখ সারাতে ভালো কাজ করে। 

৮. পেয়ারা ওজন কমাতে সাহায্য করে এবং এই ফলের রস সর্দি-কাশি, কোষ্ঠকাঠিন্য ও আমাশয়সহ পেটের অসুখ সারাতে পারে।

৯. বয়স বৃদ্ধির সঙ্গে জড়িত নানা রোগ যেমন: স্মৃতিভ্রংশ (আলঝেইমার), চোখে ছানি, আর্থরাইটিস বা হাঁটুব্যথা প্রতিরোধে পেয়ারা সহায়তা করে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ