|| রমযান রব্বানী ||
জীবনের পথে যারা আল্লাহর নৈকট্য কামনা করেন, যারা পরকালের শান্ত ছায়ার আশায় ইহজগতের রুক্ষ রোদে পথচলা অব্যাহত রাখেন—তাদের জন্য কিছু কিছু সময় আসে আল্লাহর বিশেষ অনুগ্রহ নিয়ে। তেমনই এক সময় হলো জিলহজ মাস। এটি কেবল একটি চন্দ্র মাস নয়; বরং মুমিনের অন্তরবাগানে প্রস্ফুটিত এক রুহানী বসন্ত, যেখানে আত্মশুদ্ধির সাধনা পায় পূর্ণতা, জাগ্রত হয় আত্মত্যাগের চেতনা এবং ইবাদতের কচিপাতা গজিয়ে ওঠে ঈমানের উর্বর মাটিতে।
এই মাসের প্রথম দশ দিনের ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল ﷺ বলেন— “আল্লাহর কাছে এমন কোনো দিন নেই, যাতে নেক আমল করা এই দশ দিনের চেয়ে অধিক প্রিয় হয়।” (সহীহ বুখারী)
এ যেন নেক আমলের এক অপূর্ব মৌসুম—যার প্রতিটি দিন উপহার দেয় অফুরন্ত সওয়াবের সম্ভাবনা, আর প্রতিটি রাত অন্তরে বয়ে আনে আরশের ছায়ায় প্রশান্তির মৃদু পরশ।
জিলহজ মানে কেবল হজ নয়; এটি কুরবানির প্রতীক, তাকওয়ার প্রতিচ্ছবি। এই মাসেই ইবরাহিম (আ.) আল্লাহর নির্দেশে তাঁর প্রিয় সন্তান ইসমাঈল (আ.)-কে উৎসর্গে পà§