হেফাজত ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ সোমবার চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচ তলায় এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সামাজিক ও ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং জেলার শীর্ষ আলেম ওলামাগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
তিনি বলেন, ১৭ বছরে স্বৈরাচারী সরকারের সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে হেফাজতে ইসলাম। এক শাপলা চত্বরের ঘটনা ইতিহাসে নিকৃষ্টতà¦