দেশ থেকে আগামী বছর যারা হজে যেতে চান তাদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়।ঘোষণা অনুযায়ী সাধারণ হজ প্যাকেজ-১ এর জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর সাধারণ হজ প্যাকেজ-২ এর ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
হজ পালনের জন্য এ দুটি প্যাকেজের একটি কাবা শরিফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আর অন্যটি কাবা শরিফের আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য।
পাশাপাশি বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এটি গতবারের চেয়ে ১ লাখ ৬ হাজার ৬৪৪ টাকা কম।
প্রসঙ্গত, সরকার আগেই জানিয়েছে যে হজ ব্যবস্থাপনার সাথে যুক্ত নয় এমন কাউকে সরকারি খরচে আর হজে নেয়া হবে না। মন্ত্রণালয় জানিয়েছে হজ প্যাকেজ-১ এ এবার ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা কম খরচ ধরা হয়েছে।
আর প্যাকেজ-২ এ খরচ কমেছে প্রায় এগারো হাজার টাকা। এবার বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাà¦