রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে রয়েছেন ১৯৬ জন। যাদের মধ্যে রয়েছেন মন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। সোমবার (৮ জুলাই) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করে এবং স্থানীয় সময় বিকাল ৬টায় বেইজিং পৌঁছায়।
বুধবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের বৈঠক হবে । গুরুত্বপূর্ণ ওই দুই বৈঠকে বাংলাদেশ ডেলিগেশনের স্বল্প সংখ্যক সদস্য অংশ