|| তানবিরুল হক আবিদ ||
পর্যটন বলতে আমরা বুঝি বিনোদন, অবসর সময়ে আল্লাহর সৃষ্টি দেখে বিমহিত হওয়া। অথবা ভিন্ন জাতি, ভিন্ন ভাষা ও ভিন্ন বর্ণের মানুষের সঙ্গে মিশে তাদের শিক্ষা- সংস্কৃতি,অভিজ্ঞতা অর্জন করা। বিশ্বকে জানা। সর্বোপরি নিজ দেহ ও মনকে প্রশান্তি দেওয়া।
আল্লাহ তায়ালা ইরশাদ করেন: হে নবী আপনি বলুন, পৃথিবী পরিভ্রমণ কর এবং দেখ অপরাধীদের পরিণতি কি হয়েছে। [সূরা নামল: ৬৯]
বিশ্বের ক্রমবর্ধমান শিল্পের মধ্যে অন্যতম পর্যটন।এটি একদিকে যেমন দেশকে দেয় সমৃদ্ধি। অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র দূরীকরণেও বিশেষ ভূমিকা পালন করে।দ