আল্লাহর নৈকট্য লাভের আশায় পবিত্র ঈদুল আজহায় বিভিন্ন ধরনের পশু কোরবানি করে থাকেন। এক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে বেশি কোরবানি হয় গরু। এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় কৃত্রিম উপায়ে স্টেরয়েড জাতীয় হরমোন প্রয়োগ করে গরু মোটাতাজা করার অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম কৃত্রিমভাবে মোটাতাজা করা গরু চেনার উপায় জানিয়েছেন।
অধ্যাপক বলেন, ডেক্সামেথাসন, ওরাডেক্সন, প্রেডনিসোলন জাতীয় ওষুধ সেবন করিয়ে অথবা ডেকাসন, ওরাডেক্সন স্টেরয়েড জাতীয় ইনজেকশন দিয়ে গরুকে মোটাতাজা করা হয়। তাছাড়া বিভিন্ন ধরনের হরমোন যেমন ট্রেনবোলন, প্রোজেস্টিন, টেস্টোস্টেরন প্রয়োগ করেও গরুকে মোটাতাজা করা হয়।