আদর্শ জাতি গঠনে এবং আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সুযোগ্য নেতৃত্ব ও জনশক্তি। আর সুযোগ্য নেতৃত্ব এবং জনশক্তির জন্য প্রয়োজন ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়। সেই মহান লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে উই আর ওয়ান ফাউন্ডেশন।
বহু ঘাত প্রতিঘাত আর চড়াই উৎরাই পেরিয়ে এবার উই আর ওয়ান ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মীদের অক্লান্ত পরিশ্রম আর ঐকান্তিক প্রচেষ্টায় অজপাড়া গাঁয়ে আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে নির্মিত হচ্ছে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল। লালমনিরহাট জেলার শিয়ালখোয়া থানাধীন বারাজান গ্রামে ২৪ শতাংশ জায়গা নিয়ে গড়ে উঠছে জ্ঞানচর্চার এই অভূতপূর্ব ক্যাম্পাস। এখানে যেমন চর্চা হবে জ্ঞান বিজ্ঞানের, তেমনি à¦