সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ভালো ফলের পুরস্কার ওমরাহ, শিক্ষার্থীদের নবীনবরণে উৎসবমুখর আহমদ এডুকেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

পড়াশোনা মানেই বইয়ের চাপ আর পরীক্ষার ভয়—শিশুদের মন থেকে এ ধারণা দূর করে পড়াশোনাকে আনন্দময় করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আহমদ এডুকেশন। ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে কৃতি শিক্ষার্থীদের পবিত্র ওমরাহ পালনের সুযোগ ও কক্সবাজার ভ্রমণের মতো পুরস্কার দিয়ে উৎসাহিত করছে প্রতিষ্ঠানটি।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে আহমদ এডুকেশনে। সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত পর্যন্ত প্রতিষ্ঠানটির নিজস্ব প্রাঙ্গণে এ আয়োজন চলে।

২০২২ সালে প্রতিষ্ঠিত আহমদ এডুকেশনে বর্তমানে প্রায় ২ হাজার ৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত। যোগ্য নেতৃত্ব ও লিডারশিপ তৈরির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সৃজনশীল ও সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে।

দিনব্যাপী এ আয়োজনে আহমদ রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইংলিশ ভার্সন, হিফজখানা ও মাদানি নেসাবের শিক্ষার্থীরা অংশ নেয়।

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আহমদ এডুকেশনের চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমদ বলেন, ‘ছোটদের পড়াশোনামুখী করতে এবং পড়াশোনাকে শিশুদের কাছে একটি মজার জায়গায় পরিণত করতেই আমরা এই সম্মাননার আয়োজন করেছি। এরই ধারাবাহিকতায় গত বছর আমরা বিভিন্ন ট্যুরের আয়োজন করেছিলাম।’

আহমদ এডুকেশনের ব্যতিক্রমী উদ্যোগের মধ্যে রয়েছে ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য পবিত্র ওমরাহ পালনের সুযোগ ও কক্সবাজার ভ্রমণের ব্যবস্থা। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মেধা ও অর্জনকে স্বীকৃতি দিতেই এসব পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদ এডুকেশনের মুতাওয়াল্লি হাফেজ মাওলানা দীদার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

অনুষ্ঠানের আনন্দ বাড়িয়ে দেয় কলরবের শিল্পীদের পরিবেশনা। জনপ্রিয় শিল্পী মাহমুদ হুজাইফাসহ অন্যান্য শিল্পীর পরিবেশনায় মুগ্ধ হন শিক্ষার্থী ও অভিভাবকরা।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশ ও সৃজনশীলতা চর্চায় এমন উৎসবমুখর আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। তাদের মতে, শিক্ষা ও আনন্দের সমন্বয়ে আহমদ এডুকেশনের এ উদ্যোগ দেশের শিক্ষাঙ্গনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ