সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া

বেফাকের ৪৯তম পরীক্ষার সাময়িক সনদ ও নম্বরপত্র প্রদান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী সকল মাদরাসার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে কর্তৃপক্ষ। কেন্দ্রীয় পরীক্ষা (১৪৪৭ হি./২০২৬ ঈ.)-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাময়িক সনদ ও নম্বরপত্র বিতরণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শনিবার (১৩ জুন) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট মাদরাসার কর্তৃপক্ষ ও মুহতামিমগণের অবগতির জন্য জানানো হয়েছে যে, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এই সনদ ও নম্বরপত্র সংগ্রহ করতে হবে।

সাময়িক সনদ উত্তোলনের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে:

১. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মুহতামিম বা নায়েমে তালিমাতের সত্যায়িত আবেদনপত্র অথবা মূল প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।

২. মূল প্রবেশপত্রের সাথে এর ফটোকপি জমা দিতে হবে।

৩. শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি অবশ্যই সাথে আনতে হবে এবং জমা দিতে হবে।

সংশ্লিষ্ট সকল মাদরাসার দায়িত্বশীলদের দ্রুত এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ