সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিটি ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হতাহত ৫ এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ

বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের ক্ষমতাসীন বিজেপিকে পুনরায় ক্ষমতায় আসা থেকে ঠেকাতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সম্মান ও সমান অংশীদারিত্বের ভিত্তিতে আলোচনা করার আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি।

রোববার (১৪ জুন) হায়দরাবাদে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে ওয়াইসি বলেন, আমি এখান থেকে ঘোষণা করছি, যদি কেউ বিজেপিকে ক্ষমতায় আসা থেকে রোধ করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালায়, তাহলে মজলিস তার পাশে দাঁড়াতে প্রস্তুত। তবে আলোচনা হতে হবে সম্মান ও মর্যাদার সঙ্গে।

তিনি বলেন, রাজনৈতিক অংশীদারিত্ব ও ন্যায্য অংশগ্রহণের বিষয়ে কথা হলে তিনি এবং তাঁর দল প্রস্তুত রয়েছে। তবে শুধু বিজেপিকে পরাজিত করার নামে এআইএমআইএম ও তার সমর্থকদের কাছ থেকে একতরফা ত্যাগের প্রত্যাশা আর গ্রহণযোগ্য হবে না।

কঠোর ভাষায় ওয়াইসি বলেন, দরিয়া বিছানোর যুগ শেষ হয়ে গেছে। যদি আপনারা মনে করেন আমরা শুধু অন্যদের জন্য পথ পরিষ্কার করে দেব, তাহলে সেটা আর হবে না।

এআইএমআইএম প্রধান আরও বলেন, আগামী দিনের রাজনীতি হবে সম্মান, সমতা এবং প্রকৃত অংশীদারিত্বের ভিত্তিতে। বক্তব্যের শেষে তিনি বলেন, এখন থেকে অংশীদারিত্ব ও সমতার লড়াই চলবে, ইনশাআল্লাহ।

ওয়াইসির এই মন্তব্য ভারতের বিরোধী জোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপিবিরোধী ভোটের সমীকরণে মুসলিম প্রতিনিধিত্ব ও আঞ্চলিক দলগুলোর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করতে পারে তাঁর এই বক্তব্য। সূত্র: ইউএনএ নিউজ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ