সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি রাতে পরিবর্তন হচ্ছে কাবার গিলাফ, ১১ মাসে যেভাবে তৈরি হয়েছে নতুন কিসওয়া মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে কমিটি ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হতাহত ৫ এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুব সমাজের উন্নয়ন ও দেশে বেকারত্বের হার কমাতে মাধ্যমিকে কারিগরি শিক্ষাকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আগামীর বাংলাদেশকে ঢেলে সাজাতে সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে শিক্ষাকে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।  

সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক হলে শিক্ষার্থীরা কোচিং বিমুখ হবে। খেলাধুলা ও সংস্কৃতিতেও বিশ্বনেতৃত্বে তৈরির জন্য নতুন করে কাজ শুরু করেছে সরকার। চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হয়েছে। ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হবে এবং তার পরই বিনামূল্যে শিক্ষার্থীদের ড্রেস বিতরণ করা হবে বলে তিনি জানান।

এ-সময় শিক্ষাক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে মন্ত্রী বলেন, ‘২০২৮ সালের পর থেকে এইচ এসসি পরীক্ষা দেয়ার পর শিক্ষার্থীদের আর দীর্ঘ অপেক্ষা করে সময় নষ্ট করতে হবে না। ফলাফল হওয়ার সাথে সাথেই তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।' তিনি যুক্ত করেন, শিক্ষাব্যবস্থাকে সেশন জটমুক্ত করতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে।

পাঠ্যপুস্তক পরিমার্জনের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, এই বছরের ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সকল স্কুলে পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেয়া নিশ্চিত করা হবে। যাতে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা কোনো রকম জটিলতা ছাড়া বই পেতে পারে।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের শুধু চার দেয়ালের মাঝে পড়াশোনার ভেতরেই আটকে না রেখে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।’

মোহাম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এই ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ