রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

বেফাকের ইবতিদাইয়া মারহালার মানবণ্টন নিয়ে নতুন সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ইবতিদাইয়া মারহালার কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নপত্রের মানবণ্টনে পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে খাতার সুন্দর উপস্থাপন ও হাতের লেখার জন্য ৪ নম্বর বরাদ্দ থাকবে।

রোববার (২ আগস্ট) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রণ সাব-কমিটির প্রস্তাবনার ভিত্তিতে মজলিসে খাসের সিদ্ধান্ত অনুযায়ী ইবতিদাইয়া মারহালার সব প্রশ্নপত্রে খাতার পরিচ্ছন্ন উপস্থাপন ও সুন্দর হাতের লেখার জন্য ৪ নম্বর নির্ধারণ করা হয়েছে।

নতুন মানবণ্টন অনুযায়ী, প্রতিটি প্রশ্নপত্রে মোট ১১টি প্রশ্ন থাকবে। এর মধ্যে পরীক্ষার্থীদের যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১২ নম্বর হিসেবে ৮টি প্রশ্নে মোট ৯৬ নম্বর এবং খাতার উপস্থাপনা, পরিচ্ছন্নতা ও সুন্দর হাতের লেখার জন্য অতিরিক্ত ৪ নম্বর যোগ হয়ে সর্বমোট নম্বর হবে ১০০। অর্থাৎ, ১১টি প্রশ্নের মধ্যে ৮টির উত্তর দিলেই পূর্ণ নম্বরের সুযোগ থাকবে। তবে ভালো ফলাফলের জন্য বিষয়ভিত্তিক উত্তরের পাশাপাশি খাতার পরিচ্ছন্নতা ও হাতের লেখার দিকেও শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব দিতে হবে।

বেফাক সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের পরিচ্ছন্নভাবে উত্তরপত্র উপস্থাপন, সুন্দর হাতের লেখার অভ্যাস গড়ে তোলা এবং পরীক্ষায় আরও শৃঙ্খলাপূর্ণ ও মানসম্মত উত্তরপত্র নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা মনে করছেন, নতুন এ মানবণ্টন শিক্ষার্থীদের লেখার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ