শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী বন্যার্তদের পাশে দাঁড়াতে খেলাফত আন্দোলনের আহ্বান গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মিডিয়া কানেক্ট সামিট’ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন শুরু ৪ আগস্ট ‘জমিয়ত কোনো বিদেশি প্রভুর গোলামি করে না’ লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

৮ মাসে হাফেজ, ১২ বছরের মুয়াজকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাত্র ৮ মাসেই পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে আলোড়ন সৃষ্টি করেছে ১২ বছর বয়সী শিশু মেজবাহ উদ্দিন মুয়াজ। এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করায় এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই কিশোর। মুয়াজ পটুয়াখালীর মহিপুর থানার বিপিনপুরের জিলাপিতলায় অবস্থিত জামিয়া হযরত ওমর (রা.) মাদরাসার শিক্ষার্থী।

সোমবার (২৫ মে) বিকেলে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মুয়াজকে বিশেষ সম্মাননা স্মারক ও পাগড়ি প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, মেজবাহ উদ্দিন মুয়াজ বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা গ্রামের বাসিন্দা। তিনি মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদরাসার শিক্ষক ক্বারী মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে।

মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক মো. নেছার উদ্দিন বলেন, মুয়াজ শুরু থেকেই অত্যন্ত মনোযোগী ও মেধাবী ছিল। অন্যরা বিশ্রাম নিলেও তাকে প্রায়ই কোরআন তিলাওয়াতে ব্যস্ত দেখা যেত। মাত্র ৮ মাসে হিফজ সম্পন্ন করা নিঃসন্দেহে বিরল কৃতিত্ব।

সম্মাননা গ্রহণ শেষে খুদে হাফেজ মুয়াজ জানায়, দ্রুত হিফজ শেষ করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করাই ছিল তার স্বপ্ন। ভবিষ্যতে ইসলামের একজন খাঁটি আলেম ও দাঈ হওয়ার ইচ্ছার কথাও জানায় সে।

ছেলের এ অর্জনে আবেগাপ্লুত বাবা ক্বারী মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “কজন শিক্ষক ও বাবা হিসেবে এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। মাদরাসার শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান ও সঠিক দিকনির্দেশনার কারণেই আমার ছেলে এত দ্রুত হিফজ সম্পন্ন করতে পেরেছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামিয়া হযরত ওমর (রা.) মাদরাসা-এর মুহতামিম মুফতি আবুল কালাম আজাদী বলেন, মুয়াজ আমাদের প্রতিষ্ঠানের গর্ব। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুবদলের মহিপুর সদর ইউনিয়ন সভাপতি মো. মনির মুসুল্লী, মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার সরদারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

দোয়া ও সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার উপদেষ্টা হাফেজ আব্দুল বারেক, হাফেজ আব্দুল মতিন, প্রতিষ্ঠাতা আব্দুল খালেক কবিরাজ, মহিপুর থানা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আফজাল মুসুল্লী, আজিমপুর নূরানী মাদরাসার প্রতিষ্ঠাতা হাজী মো. মুসা আকন, সিনিয়র সহ-সভাপতি কিরণ হাওলাদার, নাজিমে তালিমাত হাফেজ মো. হারুন হাওলাদার ও হিফজ বিভাগের শিক্ষক মো. শাহিন আলম।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ