মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ

কওমি মাদরাসার জন্য সমন্বিত নীতিমালা তৈরির কাজ চলছে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার জন্য সমন্বিত নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

শিক্ষামন্ত্রী বলেন, কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে জাতীয় মূলধারার সঙ্গে সমন্বয় করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ জন্য সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং তাদের কাছ থেকে ইতিবাচক প্রস্তাব পাওয়া গেছে।

তিনি জানান, কওমি শিক্ষার বিভিন্ন স্তরকে সাধারণ শিক্ষার সঙ্গে সমমান নির্ধারণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কোন স্তরটি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা ডিগ্রি পর্যায়ের সমতূল্য হবে, তা নির্ধারণে আলোচনা চলছে।

মন্ত্রী বলেন, সরকার চায় না কোনো শিক্ষাব্যবস্থা আলাদা বা বিচ্ছিন্ন থাকুক। বরং সব ধারার শিক্ষাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হবে।

এহছানুল হক বলেন, সমস্যাগুলোর মধ্যে ডিসিরা জানিয়েছেন শিক্ষার্থীদের খেলাধুলার মাঠ নেই, এক্সামিনেশন হল নেই। আমরা তো এবার প্রজেক্ট নিয়েছি প্রত্যেকটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করব।

তিনি বলেন, ডিসিরা জানিয়েছেন শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না, তারা আনন্দঘন স্কুল চায়। যেটা আমাদের প্রধানমন্ত্রী এজেন্ডার মধ্যে রেখেছেন। লার্নিং উইথ জয়। তাদের লেখাপড়ার কথা বলেছে, কারিকুলামের কথা বলেছে। সেগুলো তো আমরা করছি। তারা মিড ডে মিলের কথা বলেছে। সেগুলো আমাদের এজেন্ডার মধ্যে আছে। আউট অব ৪৬, আমাদের এই ১৮০ ডেজ হানিমুনের পিরিয়ডের মধ্যে ২৯ প্রজেক্ট হচ্ছে। এগুলো ডিরেক্টলি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে ইনভলভ।

শিক্ষামন্ত্রী বলেন, ওনাদের প্রতিটি প্রস্তাব ব্রিলিয়্যান্ট। উই মাস্ট এক্সেপ্ট দিজ। বিগত দিনে এই ডিসিরা ছিলেন। তারা তো তখনও প্রস্তাব করেছিলেন কিন্তু তখন হয়নি কেন। নো বডি অ্যাড্রেস ইট। আজকে আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগেই, দায়িত্ব পাওয়ার আগেই তিনি এই এজেন্ডাগুলো রেখেছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ