আমলবিহীন ইলম মানুষের জন্য ধ্বংস ডেকে আনে—এমন সতর্কবার্তা উচ্চারণ করে শিক্ষার্থীদের নিয়ত পরিশুদ্ধ রাখা ও লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট আলেমে দীন দারুল উলুম ঢাকা ও জামিয়াতুল উলুম আল ইসলামিয়ার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি রেজাউল হক মুহাম্মদ আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাদ মাগরিব গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরুন রোডস্থ আল আযহার ইসলামিয়া মডেল মাদরাসায় নবীন বরণ ও নসীহা শীর্ষক এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে নসীহা প্রদানকালে তিনি এ সতর্কবার্তা দেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতী শামসুল হক শামীম আযহারীর সঞ্চালনায় এবং বিশিষ্ট সমাজসেবক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে মুফতী রেজাউল হক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের লক্ষ্য ও উদ্দেশ্য সুস্পষ্ট করতে হবে এবং নিয়তকে পরিশুদ্ধ রাখতে হবে। ইলম অর্জনের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর à
