আসন্ন দাখিল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত করতে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
সোমবার (৬ এপ্রিল) বোর্ডের পক্ষ থেকে দাখিল পরীক্ষা আয়োজন নিয়ে নতুন নীতিমালায় এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০-এর আলোকে এই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এবারের পরীক্ষা পূর্ববর্তী সংক্ষিপ্ত সিলেবাসের পরিবর্তে পূর্ণাঙ্গ সিলেবাসে, পূর্ণ সময়ে এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত। বোর্ড অনুমোদিত মাদ্রাসা থেকে দশম শ্রেণির শিক্ষাক্রম সম্পন্ন করা এবং নিয়মিত রেজিস্ট্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশ নিতে পারবে।