মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ

২০২৫ সালের আলিম পরীক্ষার মূল সনদ বিতরণ শুরু ৯ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

২০২৫ সালের আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ৯ এপ্রিল থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের জেলাগুলোতে এই সনদ বিতরণ করা হবে। ঢাকা অঞ্চলের সনদ বোর্ডের নিজস্ব কার্যালয় থেকে এবং অন্যান্য অঞ্চলের সনদ সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়গুলো থেকে সংগ্রহ করতে হবে।

সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা অঞ্চলের অধীনে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ জেলার সনদ ৯ এপ্রিল বিতরণ করা হবে। 

এছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর ও গাজীপুর জেলার জন্য ১২ এপ্রিল এবং রাজবাড়ী ও মাদারীপুর জেলার জন্য ১৩ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে। 

একইভাবে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলের জেলাগুলোর জন্য পৃথক পৃথক তারিখ ঘোষণা করা হয়েছে। অধিকাংশ অঞ্চলের প্রধান জেলাগুলোর সনদ ৯ এপ্রিল থেকে দেওয়া শুরু হবে এবং ১৩ এপ্রিলের মধ্যে সকল জেলার বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

সনদ সংগ্রহের জন্য মাদ্রাসা প্রধানদের কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসার নিজস্ব প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে এবং এতে মাদ্রাসা প্রধানের সিল থাকতে হবে। আবেদনের ওপর মাদ্রাসার অ্যাডহক কমিটি বা গভর্নিং বডির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক। যদি প্রতিষ্ঠান প্রধান নিজে উপস্থিত হতে না পারেন, তবে মনোনীত প্রতিনিধির ক্ষেত্রে বিশেষ প্রাধিকারপত্র প্রয়োজন হবে। ওই প্রাধিকারপত্রে প্রতিনিধির তিনটি নমুনা স্বাক্ষর প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত থাকতে হবে। সনদ সংগ্রহের পর তা দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য মাদ্রাসা প্রধানদের নির্দেশ দিয়েছে বোর্ড।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ