শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তর বাড্ডার সন্নিকটে ভাটারা এলাকায় অবস্থিত দ্বীনি শিক্ষার অনন্য প্রতিষ্ঠান ‘মাদরাসাতুল মাদীনাহ বারিধারা’ প্রথম বছরেই জাতীয় পর্যায়ের বোর্ড পরীক্ষাগুলোতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের ধারাবাহিকতায়

প্রতিষ্ঠানটিতে ১৪৪৭-১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ও পুরাতন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটি প্রথম বছরেই তাদের মেধা ও ইখলাসের স্বাক্ষর রেখেছে। সম্প্রতি অনুষ্ঠিত ‘হুফ্ফাজুল কুরআন বোর্ড’ পরীক্ষায় এই মাদরাসার ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে অভাবনীয় সাফল্য ছিনিয়ে এনেছে। যার মধ্যে ১০ জন ‘মুমতাজ’ (স্টার মার্ক), ৫ জন ‘জায়্যিদ জিদ্দান’ (প্রথম বিভাগ) এবং ৩ জন ‘জায়্যিদ’ (দ্বিতীয় বিভাগ) অর্জন করেছে।

অন্যদিকে, ‘বেফাক’ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী ২ জন শিক্ষার্থীর মধ্যে একজন সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে এবং অপরজন ‘জায়্যিদ জিদ্দান’ লাভ করেছে। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা মনে করেন, এটি মহান আল্লাহর খাস রহমত এবং উস্তাদ ও শিক্ষাà