|| নিজস্ব প্রতিবেদক ||
কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় পাসের হার ৮৯.৯৯ শতাংশ। এবারের ফলাফলে ছাত্রদের মধ্যে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর। প্রতিষ্ঠানটি থেকে প্রথম স্থানসহ যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে শিক্ষার্থীরা দেশজুড়ে চমক সৃষ্টি করেছেন।
৯৩২ নম্বর পেয়ে ছাত্রদের মেধা তালিকায় সারা দেশে শীর্ষস্থান অধিকার করেছেন ঢালকানগর মাদরাসার মেধাবী ছাত্র খালেদ হাসান। বর্তমানে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাকিস্তানের বিশ্ববিখ