মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইমামসহ দুজনের দাওরায়ে হাদিসে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় সেরা দশে যারা যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাত মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ দশে যারা দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় পটিয়া মাদরাসা দাওরায়ে হাদিসে বালিকা শাখায় দেশসেরা ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা দাওরায়ে হাদিসে ছাত্রীদের ফলাফলে সেরা যে তিন মাদরাসা দাওরায়ে হাদিসে দেশসেরা ঢালকানগর মাদরাসা

বেফাকে সেরা দিলু রোড মাদরাসায় ভর্তি সম্পর্কে যা জানা গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় অভাবনীয় সাফল্যের পর কওমি অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জামিয়া ইসলামিয়া দারুল উলূম দিলু রোড মাদরাসা। মেধা তালিকায় রেকর্ডসংখ্যক ১৯১ জন শিক্ষার্থীর স্থান লাভ এবং সামগ্রিক ফলাফলে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি এক অনন্য উচ্চতা স্পর্শ করেছে। দেশজুড়ে মেধাবী শিক্ষার্থীদের এই ব্যাপক আগ্রহের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে খোঁজ নিয়েছে আওয়ার ইসলাম। 

ভর্তি সময়সূচি ও প্রক্রিয়া
সরেজমিনে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ৬ শাওয়াল (বৃহস্পতিবার) থেকে মাদরাসার ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
সময়: সকাল ৮টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভর্তি প্রক্রিয়া চলবে।
অতিরিক্ত সুযোগ: আসন খালি থাকাসাপেক্ষে পরবর্তী শুক্রবারও ভর্তির সুযোগ থাকতে পারে।
আবেদন: মাত্র ১০০ টাকা মূল্যের ফরম সংগ্রহ করে আগ্রহী ছাত্ররা কাঙ্ক্ষিত বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
খরচ: সকল বিভাগেই ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৪৮০০ টাকা।
নতুন সংযুক্তি: দিলু রোড মাদরাসার অবকাঠামোতে এবার যোগ হয়েছে আধুনিকতার ছোঁয়া। প্রায় সাড়ে নয় কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন নতুন ভবন ক্রয় করেছে কর্তৃপক্ষ। নতুন এই ভবনটি বিশেষভাবে নূরানী ও হিফয বিভাগের ছাত্রদের পৃথক আবাসনের জন্য বরাদ্দ করা হয়েছে। ফলে এ বছর এই দুই বিভাগে আসন সংখ্যা ও ভর্তির সুযোগ তুলনামূলক বেশি। পূর্বের ১১ ও ১২ তলা বিশিষ্ট সুবিশাল ভবনটি কিতাব বিভাগের শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা ও নিবিড় অধ্যয়নের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

সাশ্রয়ী বোর্ডিং ও মেধাবীদের জন্য বিশেষ বৃত্তি
ভর্তি ফরমের মূল্য রাখা হয়েছে মাত্র ১০০ টাকা। যে কোনো বিভাগে ভর্তি হওয়ার জন্য আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৪,৮০০ টাকা। বোর্ডিং খরচ অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কম—মূল বোর্ডিং ব্যয় ৩,০০০ টাকা।
তবে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। তারা আবেদন সাপেক্ষে নিজেদের সামর্থ অনুযায়ী বোর্ডিং খরচ প্রদান করতে পারবে। এছাড়া উন্নত খাবার গ্রহণে আগ্রহীদের জন্য ৩,৫০০ বা ৫,০০০ টাকার বিশেষ খাবার ব্যবস্থাও রয়েছে।

প্রতিষ্ঠানটির প্রিন্সিপ্যাল মুফতি সালাহ উদ্দিন আওয়ার ইসলামকে এক যুগান্তকারী পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, এ বছর থেকে কিতাব বিভাগের প্রতি জামাতের প্রথম ৩ জন (১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী) কৃতি শিক্ষার্থীর খাবার ও বেতন সম্পূর্ণ মওকুফ করার পাশাপাশি মাসিক বিশেষ বৃত্তি প্রদান করা হবে। মেধাবীদের প্রতিভা বিকাশে যেন পারিবারিক বা আর্থিক সংকট বাধা হয়ে না দাঁড়ায়, সেটিই আমাদের লক্ষ্য।"

দিলু রোড মাদরাসার এমন তরান্বিত সাফলে্যর মূল হেতু কি? জবাবে প্রিন্সিপ্যাল বলেন- আমরা এমন একটি সুসংগঠিত শিক্ষাপদ্ধতি বাস্তবায়ন করছি, যার মাধ্যমে একজন মাঝারি মানের শিক্ষার্থীও ধাপে ধাপে উন্নত যোগ্যতার অধিকারী হয়ে উঠবে—ইনশাআল্লাহ। এরই দৃশ্যমান ফল হলো মেধা তালিকায় স্থান অর্জন করা।

গায়রে বেফাক শিক্ষার্থীদের নিয়েও প্রতিষ্ঠানটি সমানভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের জন্য আমরা নানামুখী সৃজনশীল কার্যক্রম ও বিশেষ পাঠ-পরিকল্পনা চালু করেছি, যাতে তারাও পর্যাপ্ত ইলমী সমৃদ্ধি অর্জন করে যুগোপযোগী আলেম হিসেবে গড়ে উঠতে পারে।’

মাদরাসার ভর্তিনীতি সম্পর্কেও রয়েছে এক অনন্য দৃষ্টিভঙ্গি। জানা গেছে, কোনো শিক্ষার্থী যদি আদব-আখলাক, আমল ও চরিত্রে উৎকৃষ্টতার সাক্ষ্য অর্জন করে, তাহলে সে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পায়। কারণ, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মনে করে, তাদের এই অভূতপূর্ব অগ্রযাত্রা ও সাফল্য কেবলমাত্র আল্লাহ তাআলার বিশেষ রহমত ও অনুগ্রহেরই প্রতিফলন। মুফতি সালাহ উদ্দিনের মতে, প্রতিষ্ঠানের এই বিস্ময়কর সাফল্যের পেছনে কোনো বাহ্যিক কারণ নেই, বরং এটি মহান আল্লাহর বিশেষ রহমত ও অনুগ্রহ।

রাজধানীর কেন্দ্রস্থলে হওয়ায় এখানে যাতায়াত অত্যন্ত সহজ:
ঠিকানা: জামিয়া ইসলামিয়া দারুল উলূম দিলু রোড, মগবাজার, ঢাকা।
বাসে আসতে চাইলে: ঢাকা শহরের যেকোনো প্রান্ত থেকে বাংলা মটর বা মগবাজার মোড়ে নামতে হবে। সেখান থেকে দিলু রোড অত্যন্ত কাছে। রিকশা বা পায়ে হেঁটে অনায়াসেই মাদরাসায় পৌঁছানো যায়।
দূরপাল্লার যাত্রীদের জন্য: সায়েদাবাদ, গাবতলী বা মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি মগবাজার আসার বাস পাওয়া যায়।
 
ভর্তিচ্ছুদের জন্য পরামর্শ: ৬ শাওয়াল যেহেতু প্রচণ্ড ভিড় হওয়ার সম্ভাবনা থাকে, তাই সকাল ৮টার আগেই মাদরাসা প্রাঙ্গণে উপস্থিত হওয়া বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে কিতাব বিভাগের ছাত্ররা তাদের মেধা প্রমাণের জন্য বিগত বছরের কিতাবগুলো একবার রিভিশন দিয়ে আসতে পারেন। 
আধুনিক ব্যবস্থাপনা, সাশ্রয়ী কাঠামো এবং বিশেষ প্রণোদনার সমন্বয়ে দিলু রোড মাদরাসা এখন সারাদেশের শিক্ষার্থীদের কাছে মেধা ও নৈতিকতা চর্চার আদর্শ গন্তব্য।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ