বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার মুতাওয়াসসিতা জামাতের শিক্ষার্থী বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম। মোট ৬৭৪ নাম্বার পেয়েছে বিশ্বজয়ী এই হাফেজ ১৬তম মেধাস্থান অর্জন করেছেন। তাকরীম ছাড়াও প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন শিক্ষার্থী কয়েক জামাতে মেধাতালিকায় স্থান লাভ করেছে।
প্রসঙ্গত, বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম ২০২২ সালে ইরানে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করার পর তাঁকে বিশেষভাবে সম্মানীত করতে অনলাইন সংবাদমাধ্যম আওয়ার ইসলামের একদিনের প্রতীকী সম্পাদক করা à¦