বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৯৫ শতাংশ।
বুধবার (১৮ মার্চ) রাজধানীর বেফাক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
এবারের পরীক্ষায় ফজিলত মারহালায় মেধা তালিকায় ছাত্রদের মধ্যে যারা শীর্ষস্থান অধিকার করেছেন তারা হলেন-
১. আবু ইউসুফ (জামেউল উলূম মাদরাসা মিরপুর-১৪, ঢাকা)
২. আব্দুল্লাহ বিন ওমর (জামিআ রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, নারায়ণগঞ্জ)
৩. মো. আব্দুল্লাহ আল মাসউদ (জামিয়া মাহমূদীয়া মাদরাসা ও এতিমখানা, দেশীপাড়া, গাজীপুর)
৪. সানাউল্লাহ (মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর, ঢাকা) এবং মো. আঃ আলিম (জামেউল উলূম মাদরাসা মিরপুর-১৪, ঢাকা)
৫. আবরà