শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল দেখবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল (২৮ রমজান, বুধবার, ১৮ মার্চ) প্রকাশিত হবে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল। 

রবিবার (১৫ মার্চ) বেফাকের ভেরিফাইড ফেসবুক পেইজে এ সংক্রান্ত তথ্য ও ফলাফল দেখার প্রক্রিয়া নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।   

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড)-এর ৪৯ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২৮ রমজান ১৪৪৭ হিজরি মোতাবেক ১৮ মার্চ ২০২৬ ঈসাব্দ বুধবার বেলা ১১.০০টায় বেফাকের ওয়েবসাইট www.wifaqresult.com-এ প্রকাশিত হবে ইনশাআল্লাহ।

যেভাবে দেখবেন ফলাফল

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদারা, বি, দ্বীনি ও ইভোলার বেফাকভুক্ত মাদরাসাসমূহ তাদের মাদরাসাওয়ারি ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল দেখতে ইলহাকের পরে স্পেশ দিয়ে বিজয় কিবোর্ডে এদারা, বি, দ্বীনি ও ইভোলা লিখতে হবে। 

ব্যক্তিগত ফলাফল

এছাড়া, ব্যক্তিগত ফলাফল দেখার জন্য ইন্টারনেটের ব্রাউজার থেকে www.wifaqresult.com সাইটে প্রবেশ করতে হবে।এরপর ‘৪৯ তম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৭ হিজরি/২০২৬ ঈসাব্দ’ নির্বাচন করতে হবে। পরে নিজের মারহালা নির্বাচন করতে হবে। এরপর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে সঠিকভাবে লিখতে হবে। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে কিছুক্ষণের ভেতর ফলাফল দেখা যাবে।  

মাদরাসাওয়ারি ফলাফল

মাদরাসাওয়ারি ফলাফল দেখার জন্য ইন্টারনেটের ব্রাউজার থেকে www.wifaqresult.com এই ঠিকানায় প্রবেশ করে সন মারহালা ইলহাক নম্বর দেওয়ার পর বেফাকে দেওয়া আপনার মাদরাসার ফোন নম্বরের শেষের দুইটি নম্বর দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন।

উল্লেখ্য, বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা গত ১৭ জানুয়ারি শুরু হয়ে চলে ২৪ জানুয়ারি পর্যন্ত। এই পরীক্ষা সারাদেশের ২৪০৭টি মারকাজে হিফজ-কিরাআতসহ ৭টি মারহালায় তিন লাখ ৭৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার এবং ছাত্রী দুই লাখ ২৩ হাজার ২০৩ জন।

 আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ