শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৮ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :

মুফতি হিফজুর রহমানসহ জামিআ দাওয়াতুল কুরআনে যোগ দিচ্ছেন একঝাঁক শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জামিআ দাওয়াতুল কুরআন (ভূইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ)- এর নতুন শিক্ষাবর্ষ ১৪৪৭-৪৮ হিজরি বিশাল সুখবর দিয়ে শুরু হচ্ছে। ইতোমধ্যে দেশের প্রবীণ শাইখুল হাদিস ও উস্তাযুল আসাতিযা মুফতি হিফজুর রহমান বুখারি শরিফের নিয়মিত দরস প্রদানের ব্যাপারে জামিআ কর্তৃপক্ষকে তার সম্মতির কথা জানিয়েছেন। এছাড়াও শাইখুল হাদিসসহ অন্যান্য পদে যুক্ত হচ্ছেন একঝাঁক শিক্ষক।

মুফতি হিফজুর রহমান দীর্ঘদিন যাবত জামিয়া রাহমানিয়া আজীজিয়ায় ইফতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরবি ভাষায় বহু মূল্যবান গবেষণাগ্রন্থ রচনা করেছেন। বিশেষভাবে তাঁর البدور المضية في تراجم الحنفية (২৩ খন্ডে), اعلام السادة الحنفية في شبه القارة الهندية

(১৫ খন্ডে) গ্রন্থগুলো হানাফি উলামায়ে কেরামের জীবনচরিত নিয়ে রচিত এক সুবিশাল গবেষণা-সংকলন, যা ইলমি মহলে ব্যাপকভাবে সমাদৃত। এছাড়াও প্রায় চার হাজার পৃষ্ঠাব্যাপী যুগান্তকারী গ্রন্থ “اليواقيت والجواهر في تراجم نبلاء بنغال”-এ তিনি বাংলার ২১৮৩ জন মনীষীর মূল্যবান জীবনকথা সংকলন করেছেন, যা গবেষণামূলক দৃষ্টিকোণ থেকে এক অনন্য অবদান।

এছাড়াও শাইখুল হাদিস আল্লামা আকবর হুসাইন কাসেমী যোগ দিচ্ছেন। তিনি বিশ্ব বিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলূম  দেওবন্দ থেকে ১৯৯৯ সালে হাদিস শাস্ত্রে উচ্চতর ডিগ্রি লাভের পর দীর্ঘদিন যাবত কুমিল্লার ঐতিহ্যবাহী রাজাপুর জামিয়া ইসলামিয়া মুহাম্মাদিয়ায় শাইখুল হাদীস এর দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে জামিআর শায়খুল হাদীস পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শায়খ ইব্রাহীম খলীল আযহারীও (অনার্স, মাস্টার্স, এমফিল, আল আযহার বিশ্ববিদ্যালয়, মিশর) যোগ দিচ্ছেন। বর্তমানে তিনি মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ে "قسم الحديث وعلومه" এবং উসুলুদ্দিন বিভাগের উসুলুল হাদিস শাখায় মাস্টার্স ডিগ্রি অর্জন করে উচ্চতর গবেষণা (পি এইচডি) করছেন। তাকে জামিআয় উসূলে হাদীস বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মুফতী নুরুর রহমান আল হাবীবী যোগ দিচ্ছেন, যিনি দারুল উলুম মূঈনুল ইসলাম হাটহাজারী থেকে দাওরায়ে হাদীস, তাখাসসুস ফিল ফিক্বহ ওয়া উলুমিল হাদীস, তাখাসসুস ফিত তাফসীর সাফল্যের সাথে সম্পন্ন করে ক্বিরাআতে সাব'আ এর ওপর বিশেষ ডিগ্রি লাভ করেন। দীর্ঘ ২০ বছর একাধারে উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস আল্লামা আহমাদ শফী (রহ.)

এবং আল্লামা জুনাঈদ বাবুনগরী (রহ.) এর সাহচর্যে ছিলেন। তাঁর রয়েছে সহীহ বুখারীসহ অন্যান্য কিতাবের দরস প্রদানের সমৃদ্ধ অভিজ্ঞতা। পাশাপাশি তিনি হাটহাজারী বায়তুল কারীম মসজিদে বহুদিন ইমাম পদে নিযুক্ত ছিলেন। তাকে মুহাদ্দিস ও হিফজ বিভাগের তত্ত্বাবধায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রাইমারি স্তরেও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জামিআ কর্তৃপক্ষ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগসহ ব্যাপক সংস্কার মূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পাঠদানকে আরও কার্যকর ও মানসম্মত করতে প্রাইমারি বিভাগে নতুন ইনচার্জ ও বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি শিক্ষার পরিবেশকে আরও নিবিড় করতে শ্রেণিকক্ষগুলো সংস্কার করে সাউন্ডপ্রুফ ব্যবস্থার আওতায় আনা হয়েছে। যাতে শিক্ষার্থীরা মনোযোগের সঙ্গে পাঠ গ্রহণ করতে পারে।

এ প্রসঙ্গে জামিআর মহাপরিচালক মাওলানা মামুনূর রশীদ বলেন, আমরা একটি শিক্ষিত, মার্জিত, আদর্শ ও কর্মদক্ষ প্রজন্ম গড়ে তুলতে চাই। আশা করি জামিআর নবীন প্রবীণ সকল দক্ষ শিক্ষকমণ্ডলীকে নিয়ে আমরা আমাদের আজীবন লালিত স্বপ্ন পূরণে সক্ষম হব  ইনশাআল্লাহ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ