বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আবরার ফাহাদ-ওসমান হাদির নামে দুই ভবনের নাম রাখলেন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আধিপত্যবাদ বিরোধী দুই শহীদ শরিফ ওসমান হাদি ও আবরার ফাহাদকে স্মরণে তাদের নামে দুটি একাডেমিক ভবনের নামকরণ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর নাম পরিবর্তন করে ‘শহীদ শরিফ ওসমান হাদি ভবন’ এবং একাডেমিক ভবন-২ এর নাম ‘শহীদ আবরার ফাহাদ একাডেমিক ভবন’ ঘোষণা করে সংশ্লিষ্ট ভবনে ব্যানার টানিয়ে দেন।

জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নেজাজ আহমেদ বলেন, ‌‘যারা বিপ্লবকে সরাসরি দেখেননি, তারা এই ভবনগুলোর নাম দেখে জানতে পারবেন বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কীভাবে জীবন দিতে হয়েছে।’

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের স্থান নয়; এখান থেকেই ন্যায়, প্রতিবাদ ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে পড়ে। ভবনের নামকরণের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘শহীদ আবরার ফাহাদ ও ওসমান হাদি ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দেশের প্রতি তাদের ভালোবাসা ও সংগ্রামের চেতনা আজ সমগ্র জাতির কাছে পৌঁছে গেছে। তারা যুগ যুগ ধরে বেঁচে থাকবেন।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ