মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নূরানী বোর্ডের ফল প্রকাশ ও স্কলারশিপের ঘোষণা শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরানী তা’লিমুল কোরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি)-এর অধীনে পরিচালিত ৩য় শ্রেণির ১৯তম কেন্দ্রীয় সমাপনী পরীক্ষার ফলাফল শনিবার (২০ ডিসেম্বর) প্রকাশ করা হবে। একই সঙ্গে তরুণদের জন্য ‘শায়খুল কোরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন (রহ.) স্কলারশিপ’-এরও ঘোষণা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ডের প্রচার সম্পাদক হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। পাশাপাশি ১০০ তরুণের জন্য ১০ লক্ষ টাকা সমমূল্যের স্কলারশিপেরও ঘোষণা করা হবে। নূরানী তা’লিমুল কোরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইনের সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর দেশব্যাপী একযোগে এই সমাপনী পরীক্ষা শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলে। এবারের পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্তের ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

ফলাফল প্রকাশ প্রসঙ্গে বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন জানান, ‘নিরক্ষরতা দূরীকরণ এবং প্রতিটি ঘরে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দিতে আমরা নিরলস কাজ করছি। শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত (রহ.)-এর ইখলাস ও ত্যাগের ফসল এই বোর্ড আজ অবহেলিত জনগোষ্ঠীর কাছে কুরআন শিক্ষাকে সহজতর করেছে।’

তিনি আরও উল্লেখ করেন যে, নূরানী পদ্ধতির নিজস্ব সিলেবাসে বাংলা, ইংরেজি ও গণিতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং শিক্ষকদের মানোন্নয়নে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, শায়খুল কোরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন (রহ.) প্রতিষ্ঠিত এই বোর্ডটি দীর্ঘ দিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলেও শিশু শিক্ষায় অনন্য ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এই ধারার হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে কার্যক্রম পরিচালনা করছে। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ